জাতীয়

দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: পরিকল্পনামন্ত্রী

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশের বর্তমান পরিস্থিতিতে দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য তৈরি করেছি সেটা যেন অটুট থাকে। মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা যায়। কিন্তু এ মতবিরোধকে পাশ কাটিয়ে সমাজে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি তাহলে অন্য ইস্যুগুলো সহজেই সমাধান করা যায়।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশ অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বে বাংলাদেশের পরিচিতি দিন দিন বাড়ছে। আমাদের দারিদ্র্য কমছে, কিন্তু এখনও নির্মূল করা যায়নি।

তিনি বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা ও কৃষি প্রতিটি ক্ষেত্রেই আমরা যথেষ্ট অর্জন করেছি। কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে। এজন্য স্থিতিশীলতা প্রয়োজন। সাধারণ মানুষের কথা শুধু সরকারই ভাববে তা নয়; বরং সবাইকে সম্মিলিতভাবে সমাজ ও জাতি গঠনে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই কেবল উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে বলেও মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ