জাতীয়

রাজনৈতিক ফায়দা লুটতে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বৈশ্বিক সংকট শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বে। বিএনপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের আলোচনায় এ কথা বলেন তিনি।

এসময় ওবায়দুল কাদের বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারাবিশ্বে জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট; কিন্তু আজ বিএনপি ক্ষমতায় থাকলে দেশের কী হতো? দেশ কি ভালো থাকতো?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সর্পিল ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে এসেছেন পিতার মতোই। নিজের ভাগ্যোন্নয়নের জন্য নয়, শেখ হাসিনা কষ্ট করেন মানুষের ভাগ্যোন্নয়নের জন্য। পিতার মতোই মানুষের মুক্তির লক্ষ্যে কাজ করছেন।

মির্জা ফখরুলের উদ্দেশ্যে তিনি বলেন, যতই বিষোদগার করেন, যতদিন বাংলায় পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনা থাকবেন। একজনকে বাঙালির স্বাধীনতার জন্য, আরেকজনকে বাঙালির মুক্তির জন্য বিধাতা পাঠিয়েছেন। শেখ হাসিনাও হয়তো মারা যাবেন, কিন্তু বঙ্গবন্ধুর লিগ্যাসি থেকে যাবে।

আমেরিকার রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান দুর্নীতিপরায়ন। তার আরও সুনাম আছে- অর্থপাচার ও দুর্নীতি।

তিনি বলেন, কানাডার আদালতে বিএনপির কর্মী রাজনৈতিক আশ্রয় চেয়েছিলে। কিন্তু সেদেশের আদালত বলেছিল বিএনপি টেরোরিস্ট সংগঠন। এই সংগঠনের কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। বিএনপির হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছে না। বিএনপি যেমন দল তেমন কর্ম করছে।

মির্জা ফখরুল বলেছেন পাকিস্তান আমলে তিনি ভালোছিলেন। বাংলাদেশকে পাকিস্তান বানাতে না পারায় তিনি এখন ভালো নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পঁচাত্তরের পরে সবচেয়ে সৎ মানুষ শেখ হাসিনা। সফল প্রশাসক শেখ হাসিনা, সফল কূটনৈতিক শেখ হাসিনা।

বঙ্গবন্ধু পরিবারের সততার কথা উল্লেখ তিনি বলেন, অনেকেই জানেন না, শেখ রেহেনার নিজের গাড়ি নেই। লন্ডন শহরে বাসে চড়ে যাতায়াত করেন। সামান্য চাকরি করে খান লন্ডনে।

শেখ হাসিনা যুবলীগের কার্যক্রমে খুশি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ সাংস্কৃতিকে রাজনীতির মিশেলে দারুণ অনুষ্ঠানসূচি আয়োজন করেছে। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবলীগ প্রতিনিয়তই বিক্ষোভ মিছিল করেছে।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক অজয় দাশগুপ্ত, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ