সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ২৯ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন। সংগঠনটির সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন ও সভাপতি শেখ মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হাজারিবাগে বিএনপির সমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় আহত দেশ টিভির ভিডিও জার্নালিস্ট এইচ দেলোয়ার সহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল ৪.৩০ মি. সকল সাংবাদিকদের অংশগ্রহনে মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসুচী গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে আপনার উপস্থিতি ও সমর্থন একান্ত কাম্য।
দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: