বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় সোনার বাংলা সাহিত্য পরিষদের ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন আট কবি ও লেখক। গত বৃহস্পতিবার এ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য শিশুসাহিত্যিক মাহমুদউল্লাহ, কবি মিনার মনসুর ও কথাসাহিত্যিক দীলতাজ রহমান পাচ্ছেন বিশেষ সম্মাননা। এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন গল্পকার ইলিয়াস ফারুকী, প্রাবন্ধিক মামুন রশীদ, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম ও কবি খান মুহাম্মদ রুমেল।
পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী বছরের ২৮ জানুয়ারি করা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ফখরুল হাসান।
সংগঠনটি গত ছয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি ও লেখকদের পুরস্কৃত করে আসছে। তারা প্রতিবছর সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ প্রদান করে থাকেন।