ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সাজেকের নন্দারাম এলাকায় ভারি বর্ষণের ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে বিঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসে পড়াতে আপাতত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে গেছে। খবর পাওয়ার কিছুক্ষণ পরেই সড়কের মাটি সরানোর জন্য ২০-ইসিবি কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সাজেকে প্রায় কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। ইতোমধ্যে সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। দুপুরের পরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।