ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।
এ সময় তাদের কাছ থেকে ৪৩৫ পিস ইয়াবা, দুই কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০৭ গ্রাম হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
বুধবার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।
দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: