জাতীয়

গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ