জাতীয়

সরকার কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না: পররাষ্ট্রমন্ত্রী

 পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, সরকার কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক, এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনার সরকার দায়ীদের শক্ত হাতে দমন করছে। শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, বাংলাদেশের নানান বিষয় নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে অযথাই মিডিয়ার লোকজন ছুটে যায়। অথচ, বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা খুবই সামান্য। আমরা অতো পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ। যতগুলো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে, সবগুলো স্বচ্ছ হয়েছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?

দেশটিভি/আইআর
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ