জাতীয়

শিল্পী সমরজিৎ রায় চৌধুরী আর নেই

 ফাইল ছবি
ফাইল ছবি

খ্যাতিমান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন। রোববার (৯ অক্টোবর) বেলা ২টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খ্যাতিমান এই চিত্রশিল্পী ছেলে সুরজিৎ রায় চৌধুরী।

তিনি বলেন, গত তিনদিন তার বাবার শরীরের অবস্থার অবনতি হচ্ছিল। জ্বর কোনোক্রমেই নামছিল না। ৫ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। এক সপ্তাহ পর তাকে বাসায় নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন আবার তাকে হাসপাতাল ভর্তি করা হয়। আজ সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সমরজিৎ রায়চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। ৪৩ বছর তিনি সরকারি চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন। অবসর গ্রহণের পর শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ ডিজাইনে ফাইন অ্যান্ড পারফর্মিং আর্ট বিভাগের ডিন হিসেবে যোগদান করেন। সেখানে তিনি ২০১০ সাল পর্যন্ত কাজ করেন। চিত্রকলায় অবদানের জন্য ২০১৪ সালে তিনি একুশে পদক পেয়েছেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ