জাতীয়

গাইবান্ধা ৫ আসনে উপ-নির্বাচন : আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

 ফাইল ছবি
ফাইল ছবি

আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) গাইবান্ধা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ বিভাগের রাজনৈতিক অধি-শাখা-৬ এর জারি করা পরিপত্রের অনুচ্ছেদ নং-১৫ এর নির্দেশনা মোতাবেক আইনের ক্ষমতাবলে সরকার নিচের আদেশ জারি করল,

‘১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ