জাতীয়

মাদক সিন্ডিকেটের পাঁচ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বিদেশ ফেরত কর্মী, অটোরিকশা চালক এবং কক্সবাজারের মাদক কারবারিদের সমন্বয়ে গঠিত মাদক সিন্ডিকেটের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ২৪ হাজার ২০০ ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন উত্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ( ৯ অক্টোবর) বিকাল থেকে সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌনে এক কোটি টাকা মূল্যের ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার টেকনাফ থানার কাপড় ব্যবসায়ী মোহাম্মদ শফিক (২০),বগুড়া জেলার ধুনট থানার ব্যবসায়ী নূর আলম (৩৮), কক্সবাজার জেলার গাড়ী চালক শফিক (৩৬), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আশরাফিল ইসলাম নয়ন (৩২) বিদেশ ফেরত কর্মী বর্তমানে একটি তিনি ফুড কোর্টে কর্মরত ও লক্ষীপুর জেলার সিএনজি চালক মোঃ আরিফ (৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান ও সহকারী পরিচালক, মোঃ মেহেদী হাসান এর তত্ত্বাবধানে এবং মোহাম্মদপুর এবং রমনা সার্কেলের সমন্বয়ে একটি বিশেষ টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ