জাতীয়

রংপুরে বজ্রপাতে পাঁচ ইটভাটা শ্রমিকের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ