জাতীয়

গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন: দগ্ধ একজনের মৃত্যু

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

গাজীপুর ঢাকা-ময়মনসিংহ রোডের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে মিঠুন (২৫) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সকালে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আলামিন নামে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধ বাকিরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩)।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বৃহস্পতিবার জানিয়েছিলেন, ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ