জাতীয়

কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না : মির্জা ফখরুল

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে বাধা দিতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির ডাক দেওয়া থেকে প্রমাণ হয়, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা সব সময় সন্ত্রাস সৃষ্টি করে, গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করেছে। আর তা রাষ্ট্রীয় সহযোগিতা নিয়েই করছে। যার ফলে রাষ্ট্রকে তারা একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে। তবে বিএনপি থেমে থাকবে না। কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে এখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই কথা একটি সময় শুধু আমরা বা অন্য দলগুলো বলত, এখন আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টির প্রধান কাদের সাহেব স্পষ্ট করে বলেছেন। এটাই বাস্তবতা, আন্তজার্তিকভাবে এটা স্বীকৃতি হয়ে গেছে, বাংলাদেশ এখন একনায়কতান্ত্রিক দেশ হয়ে গেছে। এটা গণতান্ত্রিক দেশ নয়।

বিএনপির এই নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে আরও অভিযোগ করে বলেন, জ্বালানি তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, হত্যা হামলা ও মামলার প্রতিবাদে ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য আগামীকাল ময়মনসিংহে একটি সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। কিন্তু ইতোমধ্যে সেখানে আওয়ামী লীগের আসল চেহারা বের হয়ে গেছে। তারা কোনো কারণ ছাড়া বিএনপির সমাবেশকে নষ্ট করার জন্য সেখানে একটি সমাবেশ ডেকেছে। এটার মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ