জাতীয়

বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে থাকতে দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের আমাদের এলাকায় (বাংলাদেশ ভূ-খণ্ডে) থাকতে দিচ্ছি না। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।’

রোববার (১৬ অক্টোবর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যেকোনো বিচ্ছিন্নতাবাদী বা কোনো জঙ্গি সংগঠন যদি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থান করে, আমরা তাদের দ্রুত সরিয়ে দিচ্ছি।’

কেএনএফের সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো আমরা দেখছি। যদি সংযোগ পাই, সেটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তবে আমরা ধারণা করছি, জঙ্গি বাহিনীর বা যেসব জঙ্গিরা সেখানে গিয়েছিল, কেএনএফের ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান করছিল। আমরা এসব ঘটনা দেখেছি। কয়েকজনকে ধরেছি, শনাক্তও করেছি। সবগুলোকে এনে জিজ্ঞাসা করে তথ্য জেনে আপনাদেরকে জানাবো।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ