জাতীয়

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে ধৈর্য ধরার পরামর্শ তৌফিক-ই-ইলাহীর

 ফাইল ছবি
ফাইল ছবি

দেশে গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য জ্বালানি তেলের সংকট দায়ী বলে মনে করেন প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস লেগে যাতে পারে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের সমাধানে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই।

রোববার (১৬ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআডিএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন।

তৌফিক-ই-ইলাহী বলেন, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ আরও কয়েকটা প্রকল্প থেকে কাঙ্খিত সময়ে বিদ্যুাৎ পাওয়া যাচ্ছে না। নির্ধারিত সময়ের চেয়ে ৩ থেকে ৪ মাস পরে বিদ্যুৎ আসতে পারে।

তিনি আরও বলেন, ভোলায় কিছু গ্যাস পাওয়া গেছে। সোলার সিস্টেম থেকে এক হাজার মেগাওয়াটের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে এলএনজির দাম কমলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। সেচের মোট চাহিদার পুরোটাই সোলার সিস্টেমের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিআইডিসের মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেস্টা ড.মশিউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সাবেক তত্ববধায়ক সরকারের উপদেস্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ