জাতীয়

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৬৪

 ফাইল ছবি
ফাইল ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১০৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও একই সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে ২৯৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে।

বুধবার (১৯ অক্টোবর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকার ভেতরে ২ হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৫৭ জন। হাসপাতাল থেকে এ পর্যন্ত ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩৯২ জন রোগী।

চলতি বছর এখন পর্যন্ত ১০৬ জন ডেঙ্গুতে মারা গেছেন। যার মধ্যে চলতি মাসেই মৃত্যু হয়েছে ৪৬ জনের। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্তের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন।

দুই দশকের বেশি সময় ধরে ডেঙ্গু বাংলাদেশে বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা। ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যুও হচ্ছে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছিলেন এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নেয়ার।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ