জাতীয়

ঘোড়াশালের ৫ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

 ফাইল ছবি
ফাইল ছবি

ঘোড়াশালের ৫ নম্বর ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১০ অক্টোবর চালু হলেও বেয়ারিং ভেঙ্গে আবারও উপাদন বন্ধ হয়ে যায়। বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিটটিতে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। পরে দীর্ঘ সাত দিন পর যান্ত্রিক সমস্যার সমাধান করে গত ১০ অক্টোবর ইউনিটটি চালু করা হয়। কিন্তু চালু হওয়ার দুই দিনের মাথায় ইউনিটটির বেয়ারিং ভেঙে গিয়ে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত ৯ দিন ধরে ইউনিটটির বেয়ারিং মেরামতের কাজ শেষ করে গতকাল রাত থেকে ইউনিটটি পুরোদমে উৎপাদন শুরু করে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ