বিজ্ঞান-প্রযুক্তি

অনলাইনে বিয়ে নিবন্ধন প্রক্রিয়া চালু হচ্ছে ভারতে

হিন্দু বিয়ে
হিন্দু বিয়ে

ভারতে সদ্য বিবাহিতরা এখন থেকে অনলাইনে বিয়ে নিবন্ধন করতে পারবেন। নতুন আইনে বিয়ের ৬০ দিনের মধ্যে এই নিবন্ধন বাধ্যতামূলক। দিল্লিতে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে এ কার্যক্রম শুরু হবে।

অনলাইনে পাসপোর্ট আবেদনে যে প্রক্রিয়া অনুসরণ করা হয় বিয়ে নিবন্ধনেও ঠিক এই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে চূড়ান্ত পর্যায়ে নবদম্পতিকে বিয়ে নিবন্ধকের কার্যালয়ে উপ-বিভাগীয় ম্যাজিট্রেটের সামনে হাজির হতে হবে।

এটি চালু করার মূল উদ্দেশ্য হলো বিয়ে নিবন্ধনে দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে আনা।

নয়া দিল্লির উপ-কমিশনার মনা শ্রীনিবাসন জানিয়েছেন, রেলওয়ের ই-টিকেট বুকিং দেয়ার সময় গ্রাহককে যেমন আইডি ও পাসওয়ার্ড দেয়া হয় বিয়ে নিবন্ধনের ক্ষেত্রেও একইভাবে আবেদনকারীকে আইডি-পাসওয়ার্ড দেয়া হবে। জেলা পোর্টালে আবেদনের ফরম থাকবে।

আবেদনকারীদের ফরমটি অনলাইনে পূরণ করতে হবে। তবে বাল্য বিবাহ বন্ধ করতে ১৮ বছরের নিচের কারো আবেদন গ্রহণ করা হবে না।

তিনি আরো জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত নিবন্ধক আবেদনকারী দম্পতির প্রয়োজনীয় কাগজপত্রের ব্যাপারে নিশ্চিত না হবেন ততক্ষণ আবেদন চূড়ান্ত বলে গণ্য হবে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ