জাপানের আইটি প্রফেশনাল সেন্টারের (ইটপেক) সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ—সোমবার এ বিষয়ে ইটপেক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
রোববার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী সাংবাদিকদের এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সচিব এনআই খান বলেন, ইটপেক সনদপ্রাপ্তের জন্য এসব দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। পেশাজীবী, শিক্ষার্থীসহ সব ডিসিপ্লিনের সব বয়সী মানুষেরই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।
ইটপেক জাপান প্রবর্তিত একটি পরীক্ষা পদ্ধতি যা দিয়ে আইসিটি জনবলের জ্ঞান ও দক্ষতা পরিমাপ করা হয়। আর ইটপেক প্রদত্ব দক্ষতার সনদপত্র জাপান, চীন, সিঙ্গাপুরসহ বিশ্বের ১২টি দেশে স্বীকৃত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: