বিজ্ঞান-প্রযুক্তি

নথি নিষ্পত্তি কার্যক্রম-ই-ফাইলিং শুরু করেছে যোগাযোগমন্ত্রণালয়

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তি কার্যক্রম-ই-ফাইলিং শুরু করেছে যোগাযোগমন্ত্রণালয় বলে জানালেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর কার্যক্রমের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম এর সহযোগীতায় ই-ফাইলিং পদ্ধতির মাধ্যমে নথিতে উত্থাপিত নোট, গৃহীত সিদ্ধান্ত, পত্রজারি, চিঠি আদান-প্রদানসহ সব ধরনের তথ্য সফটওয়ারে লিপিবদ্ধ থাকবে।

এ পদ্ধতিতে সহজেই ফাইলজট কমবে এবং দ্রুততম সময়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী। প্রাথমিক পর্যায়ে সড়ক বিভাগের রক্ষনাবেক্ষন, প্রশাসন, সম্পত্তি, শৃংখলা ও আইসিটি শাখা ই-ফাইলিং এর মাধ্যমে পরিচালিত হবে।

এর ফলে কর্মকর্তারা যেকোনো অবস্থান থেকে এমনকি দেশের বাইরে অবস্থানকালেও দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন। ওবায়দুল কাদের জানিয়েছেন, এ পদ্ধতির মাধ্যমে নথি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ