বিজ্ঞান-প্রযুক্তি

মধুর ক্যান্টিনে ‘ওয়াই-ফাই’

মধুর ক্যান্টিন
মধুর ক্যান্টিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘ওয়াই-ফাই’ প্রযুক্তি চালু হয়েছে। শনিবার ইন্টারনেট সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও সকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে ২ দিনব্যাপী এ উৎসবের শুরুতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিমন্ত্রী পলক।

এ সময় তিনি বলেন, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ছাত্র সমাজ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ও অন্ধকার, মুক্তযুদ্ধের বিরোধী শক্তির প্রচারণা অনলাইনে মোকাবেলার জন্যই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, শহীদ মধু দা এর ছেলে মধুর ক্যান্টিনের ব্যবস্থাপক অরুণ দে, ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির উদ্যোগে এবং এরিকসনের অর্থায়নে মধুর ক্যান্টিনে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ সম্পন্ন ওয়াই-ফাইয়ের ২টি রাওটার বসানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ