ভার্জিন গ্যালাকটিক কোম্পানির তৈরি একটি পর্যটকবাহী মহাকাশযান পরীক্ষমূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়ে যানটির চালক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের মোজাভি এয়ার অ্যান্ড স্পেস পোর্টে এ দুর্ঘটনা ঘটে।
বিবিসি সূত্র মতে, যানটি জানুয়ারি থেকে মোজাভি মরুভূমিতে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, স্পেসশিপ টু নামে মহাকাশ যানের মূল অংশটি বায়ুমণ্ডলের প্রান্তে যাওয়ার জন্য জেট এয়ারপ্লেন থেকে আলাদা হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে।
এর আগে গত মঙ্গলবার ভার্জিনিয়ায় আরেকটি বেসরকারি মহাকাশ কোম্পানির একটি রসদবাহী রকেট উড্ডয়নের পর বিস্ফোরিত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: