বিজ্ঞান-প্রযুক্তি

বন্ধ হলো ভাইবার-ট্যাঙ্গো

বন্ধ হলো ভাইবার-ট্যাঙ্গো
বন্ধ হলো ভাইবার-ট্যাঙ্গো

ইন্টারনেট সংযোগের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কথা বলা ও এসএমএস পাঠানোর বিশেষ যোগাযোগের মাধ্যম ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দিয়েছে সরকার। সকাল থেকে এ মাধ্যম দুটি ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা।

একাধিক মোবাইল অপারেটর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বিটিআরসি সূত্রে জানা গেছে, এক চিঠি এবং মৌখিক নির্দেশে রোববার ভোর ৫টা থেকে সেবা দুটি বন্ধ করে দেয়ার নির্দেশ হয়েছে।

ওই নির্দেশে প্রথমে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা দুটি বন্ধ রাখার কথা বলা হলেও পরে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিটিআরসির আরো জানিয়েছে, গতকাল শনিবার রাত থেকেই ধাপে ধাপে বন্ধ করা হয়েছে ভাইবার ও ট্যাঙ্গো। প্রথমে মোবাইল অপারেটরগুলোকে এ বিষয়ে নির্দেশ দেয়া হয়। সর্বশেষ আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্সধারীরা এ নির্দেশ পেয়েছেন।

ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের কারণ হিসেবে ওই সূত্র জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিটিআরসি এ কাজ করেছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ