দেশের আইটি সেক্টরের আয় গার্মেন্টস সেক্টরের আয়কে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামী ৫ বছরে আইটি সেক্টর আরো অনেক এগিয়ে যাবে— উল্লেখ করে জয় বলেন, জনগণকে ফোর জি সেবা দিতে কাজ করছে সরকার।
তিনি আরো বলেন, গত একবছরে ১৮ হাজার ছেলেমেয়েদের আইটি প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামীতে আরো ৫০ হাজার ছেলেমেয়েকে এ প্রশিক্ষণ দেয়া হবে। এর ফলে তরুণ প্রজন্ম আউট সোর্সিংয়ে আরো বেশি দক্ষ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: