বিজ্ঞান-প্রযুক্তি

পুঁজি বাজার অচিরেই বিদেশি আইটি কোম্পানির তালিকাভুক্ত

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

অচিরেই দেশের পুঁজি বাজারে বিদেশি আইটি কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফরেন মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে বিদেশি আইটি কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে। ইন্টারনেট সেবা আরো গতিশীল করতে আগামী বছর নিলাম হবে ফোর-জি তরঙ্গের।

বিগত ছয় বছরে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সরকারের উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারি সেবাসমূহ ডিজিটাল হওয়ায় অর্থ ও সময় সাশ্রয় হয়েছে। বিদেশি আইটি কোম্পানিগুলোকে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তির প্রক্রিয়া চলছে।

এ প্রক্রিয়া আগামী মাসের মধ্যে সফলতার মুখ দেখতে পারে বলে এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা।

এ সময় আইটি ক্ষেত্রে দক্ষ জনবল বাড়ানোর জন্য সারাদেশে আইটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে বলেও জানান সজীব ওয়াজেদ জয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ