বিজ্ঞান-প্রযুক্তি

৮৫ বছর পর অধরা কণার খোঁজ

অধরা কণা ভাইল ফার্মিয়ন
অধরা কণা ভাইল ফার্মিয়ন

দীর্ঘ ৮৫ বছর প্রতিক্ষার পর অবশেষে খুঁজে পাওয়া গেল বহু প্রতিক্ষীত অধরা কণা ভাইল ফার্মিয়ন। এ আবিষ্কার মুঠোফোন, কম্পিউটারের মতো ইলেকট্রনিক সামগ্রীর গতি বাড়াবে এবং শক্তি সাশ্রয় করবে।

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানী, জাহিদ হাসানের নেতৃত্বে একদল গবেষক পরীক্ষাগারে এ কণা খুঁজে পেয়েছেন। বৃহস্পতিবার বিজ্ঞান সাময়িকী 'সায়েন্স'-এ ভাইল ফার্মিয়নের পরীক্ষামূলক প্রমাণের বিষয়টি বিস্তারিত ছাপা হয়েছে।

সোমবার জাহিদ হাসান বাংলাদেশি এক সংবাদ মাধ্যমকে টেলিফোনে বলেন, এ কণার অস্তিত্ব প্রমাণের মাধ্যমে দ্রুতগতির এবং অধিকতর দক্ষ নতুন যুগের ইলেকট্রনিক্সের সূচনা হবে। এ আবিষ্কার কাজে লাগিয়ে তৈরি মুঠোফোন ব্যবহারের সময় গরম হবে না। কারণ এ কণার ভর নেই এবং এটি ইলেকট্রনের মতো পথ চলতে গিয়ে ছড়িয়ে পড়ে না।

১৯২৯ সালে হারম্যান ভাইল এ কণার অস্তিত্বের কথা প্রথম জানিয়ে ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ