বিজ্ঞান-প্রযুক্তি

এলিয়েন অনুসন্ধানে স্টিফেন হকিংস

স্টিফেন হকিংস
স্টিফেন হকিংস

সত্যিই কী এলিয়েন বলে কিছু আছে? না-কি এ শুধুই মানুষের কল্পনা? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আগামী এক দশকের মধ্যে এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী অনুসন্ধান-উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস।

স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের লন্ডনে রয়্যাল সোসাইটি সায়েন্স একাডেমিতে এ ঘোষণা দেয়া হয়।

সিলিকন ভ্যালির রাশিয়াভিত্তিক একজন উদ্যক্তার এ প্রকল্প চলবে আগামী ১০ বছর আর এতে ব্যয় হবে ১০ কোটি ডলার।

পৃথিবীর বাইরে মহাবিশ্বে অন্য কোথাও প্রাণ আছে কি-না, সেই খোঁজ চলছে প্রায় ৫০ বছর ধরে। অনেকেই মনে করেন, একদিন আমরা ঠিক পেয়ে যাবো আমাদের মহাজাগতিক সঙ্গীসাথীদের। তবে এই যোগাযোগটা যে খুব নিকট ভবিষ্যতে হবে, তা আশা না করাই ভালো।

তবে ভিনগ্রহীদের অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের চেয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এবার তাতে যোগ হতে যাচ্ছে ভিন্নমাত্রা। এলিয়েন আছে কী নেই—এ প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান প্রকল্পটি শুরু হল সোমবার।

যার সঙ্গে রয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংস। যুক্তরাজ্যের লন্ডেন রয়্যাল সোসাইটি সায়েন্স একাডেমিতে উদ্যোগটির ঘোষণা অনুষ্ঠানে হকিং এর সঙ্গে নিজেকে যুক্ত করার ঘোষণা দেন।

সিলিকন ভ্যালির রাশিয়াভিত্তিক উদ্যোক্তা উইরি মিলনার এর সঙ্গে যুক্ত হয়েছেন। উদ্যোগটির নাম ব্রেক থ্রু লিসেন। এলিয়েন বা ভিনগ্রহী খোঁজার ক্ষেত্রে এ যাবতকালের মধ্যে নেয়া বৈজ্ঞানিক অনুসন্ধানগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও নিবিড় অনুসন্ধান।

গবেষকরা বলছেন, এলিয়েন খুঁজতে বেতার তরঙ্গ ও লেজার সংকের পাশাপাশি এই উদ্যোগটির মাধ্যমে বিশ্বের বড় বড় টেলিস্কোপগুলাকেও কাজে লাগানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ