এখন থেকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবাসমূহ অনলাইনে পাবে জনগণ।
এ সেবা নিশ্চিত করতে রোববার সকালে রাজউক ভবন মিলনায়তনে একসেস টু ইনফরমেশমন (এটুআই) প্রকল্পের উদ্যেগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের মধ্যে সমঝোতাস্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, রাজউকের কার্যক্রম অনলাইন ভিত্তিক হলে এ খাতে দুনীর্তিসহ জনগণের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।
সেইসঙ্গে এ সরকারের শাসনামলেই পূর্বাচলে আধুনিক নগরী গড়ে তুলা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: