এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন বেলারুশের লেখক-সাংবাদিক সভেৎলানা আলেক্সিভিচ। তার লেখাকে এই সময়ের মানবজীবনের ‘দুর্ভোগ ও সাহসিকতার স্মৃতিস্তম্ভ’ হিসেবে অভিহিত করেছে নোবেল কমিটি।
বৃহস্পতিবার সুইডেনের রাজধানী স্টকহোমে স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলনে রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সাহিত্যে নোবেল বিজয়ী ১১২তম লেখক হিসেবে আলেক্সিভিচের নাম ঘোষণা করে। তিনি হলেন ১৪তম নারী যিনি সাহিত্যে নোবেল পেলেন। ৬৭ বছর বয়সী রাজনীতিক এ লেখক তার নিজ দেশের সরকারের সমালোচক হিসেবে পরিচিত।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের অর্থমূল্য ৮০ লাখ ক্রোনার তার হাতে তুলে দেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: