বিজ্ঞান-প্রযুক্তি

সাময়িক বন্ধ ফেইসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপ

ফেইসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপ
ফেইসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপ

ইন্টারেনটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয় সরকার। বুধবার বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

এসব সামাজিক মাধ্যম ব্যবহার করে জঙ্গি-সন্ত্রাসীরা তাদের কার্যক্রম পরিচালনা করে বলে ধারনা করছে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল।

এদিকে ডাকও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই’ অনলাইন যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করা হয়েছে।

তবে ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা ছিল না জানিয়ে তিনি বলেন, অ্যাপগুলো বন্ধ করার সময় এ সমস্যা হতে পারে।

তারানা বলেন, ফেইসবুক, ফেইসবুক মেসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধের পাশপাশি অনলাইন যোগাযোগ মাধ্যমের অন্যান্য অ্যাপ- যেমন ট্যাংগো, আইএমও, টুইটারসহ অন্যগুলোও নজরদারিতে রয়েছে।

‘জাতির বৃহত্তর স্বার্থে’ গ্রাহকদের এই কষ্ট মেনে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বন্ধ হওয়া অ্যাপগুলো চালু হতে পরবর্তী নির্দেশনা পর্য‌ন্ত অপেক্ষা করতে হবে।

ইতিহাসে প্রথমবারের ‘মতো’ বুধবার প্রায় দেড় ঘণ্টা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ।

এর আগে নেদারল্যান্ডস থেকে ফিরে গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে এবং ১১ নভেম্বর জাতীয় সংসদেও একই ধরণের বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

এতে এসব অ্যাপস বন্ধের আভাস দেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ