বিজ্ঞান-প্রযুক্তি

২/১ দিনের মধ্যে খুলতে পারে ফেসবুক

ফেসবুক
ফেসবুক

ফেসবুক, ভাইবার ও হোয়াটস অ্যাপের মত সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো আগামী দুই এক দিনের মধ্যেই আবার খুলে দিতে পারে বিটিআরসি—আগামী দুই এক দিনের মধ্যেই এগুলো আবার খুলে দিতে পারে বিটিআরসি।

অফিসিয়ালি বন্ধ ঘোষণা করা হলেও বাস্তবে এর ব্যবহার বন্ধ করতে পারেনি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

প্রতিষ্ঠানটির বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, এসব যোগাযোগের মাধ্যম খুলে দিতে সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন তারা।

আর ইন্টারেনেটের গতি কমে যাওয়ার ব্যাপারে ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দায়ী করেন তিনি।

কিন্তু বিটিআরসির চেয়ারম্যান জানান, অ্যাপস বন্ধ করলেও সংস্থাটি ইন্টারনেটের গতি কমাতে কোন রকম নির্দেশনা দেয়নি।

বিটিআরসির চেয়ারম্যানের মতে, এসবের ব্যবহার পুরোপুরি বন্ধ করা দুঃসাধ্য— তাই সরকারের সিদ্ধান্ত পেলে যেকোনো সময় এসব অ্যাপস খুলে দিতে তারা প্রস্তুত।

সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে, দেশে বিভিন্ন ধরণের অপরাধ সংগঠিত হচ্ছে, এমন অভিযোগে ফেসবুক, ভাইবার, হয়াটস অ্যাপসহ বিভিন্ন ধরণের অ্যাপস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

এগুলো বন্ধ করে দিলেও ব্যবহারকারীরা ঠিকই বের করেছেন বিকল্প উপায়। প্রক্সি বা থার্ড পার্টির মত সফটওয়্যার দিয়ে ফেসবুক যেমন ব্যবহার করছেন তেমনি ভাইবারেও কথা বলছেন।

ব্যবহারকারীদের অভিযোগ, যেদিন থেকে এসব আ্যপস বন্ধ করা হয়েছে,সেদিন থেকে ইন্টারনেটের গতিও কমে গেছে।

তবে, আগামী দুই একদিনের মধ্যেই সব ধরনের অ্যাপসের ব্যবহার আবারও খুলে দেয়া হতে পারে বলে জানিয়েছেন বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ