বিজ্ঞান-প্রযুক্তি

বিশেষায়িত ল্যাবের উদ্বোধন করলেন জয়

সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

ডিজিটাল সরকার প্রতিষ্ঠায় সরকারি প্রতিষ্ঠানের আইটি কর্মকর্তা ও পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য একটি বিশেষায়িত ল্যাবের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কম্পিউটার কাউন্সিল ভবনে এই ল্যাব উদ্বোধন করা হয়।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধের উপর ‘মুক্তিযুদ্ধ ৭১’ গেমস এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষতিকর ওয়েব সাইটে প্রবেশ সম্পর্কে অভিভাবকদের পর্যবেক্ষণের ব্যবস্থা সম্বলিত সফটওয়্যার "সোনামনি গার্ড" ও বোমা নিস্ক্রীয়করণ সংক্রান্ত একটি রোবটের উদ্বোধন করেন তিনি।

সাইবার আক্রমণ ও সাইবার অপরাধ থেকে সরকারের অনলাইন কার্যক্রমকে নিরাপদ রাখতে এ ল্যাবে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। বেসরকারি আইটি পেশাজীবীরাও একই ধরণের প্রশিক্ষণের সুযোগ পাবেন এখানে।

এ প্রকল্প থেকে সরকারের ৫০ হাজার কর্মকর্তাকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান জয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ