বিজ্ঞান-প্রযুক্তি

আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু

সিম নিবন্ধন শুরু
সিম নিবন্ধন শুরু

আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন শুরু হয়েছে। বুধবার সকালে বিটিআরসি সম্মেলন কক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ সময় তারানা হালিম বলেন, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টায় কোনো ভাল কাজই আটকে থাকে না। ত্রুটিপূর্ণ সিমগুলোকে অগ্রাধিকার দিয়ে এপ্রিলের মধ্যেই এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

একইসঙ্গে ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন নিবন্ধন শুরু হবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও ঐকান্তিক প্রচেষ্টায় লক্ষ্য পূরণের কথা উল্লেখ করে আগামী এপ্রিলের মধ্যে মোবাইল ফোনের সিম নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে জানিয়ে ত্রুটিপূর্ণ সিমগুলোকে অগ্রাধিকার দিয়ে এ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারানা হালিম।

ইতোমধ্যে আঙুলের ছাপ নেয়ার জন্য সাড়ে ৮১ হাজার ডিভাইস সারাদেশে বিতরণ করা হয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, মোট পৌনে ৩ লাখ এজেন্টের মাধ্যমে দেড় লাখ ডিভাইস বিতরণ করা হবে।

এখন থেকে গ্রাহক সিম কিনতে গেলে তাকে আগে ডিভাইসে আঙুলের ছাপ দিতে হবে। সেটি জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলে গেলেই কেবল সিম কিনা যাবে। আবার আগে কেনা সিমটি যথাযথভাবে নিবন্ধিত না হয়ে থাকলে সেক্ষেত্রেও গ্রাহকদের এ পদ্ধতিতেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এ প্রযুক্তি ব্যবহারে একজনের আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে পরিচয় ও যাবতীয় তথ্য সংরক্ষণ থাকবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ