বিজ্ঞান-প্রযুক্তি

শিল্পীর অনুমোতি ছাড়া মোবাইল রিংটোন নয়: তারানা

তারানা হালিম
তারানা হালিম

গীতিকার, সুরকার ও শিল্পীদের বৈধ অনুমোদন ছাড়া গান মোবাইল কম্পানিগুলো ব্যবহার করতে পারে না— বলে জানিয়েছেন ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধি এবং সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথরিটি হিসেবে অনুমোদন দেবে। ২০১৭ সাল থেকে পুরোপুরি অথরিটি পাবে বিএলসিপিএস।

এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষ থাকবে না বলেও জানিয়েছেন ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী।

এ সময় সরকারের নির্দেশ যথাযথ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মোবাইল অপারেটররা।

সচিবালয়ে মোবাইল ফোনে ওয়েলকাম টিউন, রিংটোনসহ বিভিন্নভাবে ব্যবহার করা গানের স্বত্বাধিকারীদের লভ্যাংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গীতিকার, সুরকার, শিল্পীসহ গানের স্বত্বাধিকারীরা, তাদের মেধাস্বত্ব অধিকার ক্ষুণ্ণ হওয়ার ক্ষোভ তুলে ধরেন।

এরই পরিপ্রেক্ষিতে বৈধ অনুমোদন ছাড়া তাদের গান মোবাইলের রিংটোন, ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে, মোবাইল অপারেটরদের নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ