বিজ্ঞান-প্রযুক্তি

গণমাধ্যমের চেয়ে এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো

সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম

গণমাধ্যম অনেক সময় এগিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসে অনেক ঘটনা ও তথ্য—জনসাধারণের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি অনেক সময় সরকারের কাছেও গুরুত্ব পায় এ ঘটনাগুলো। এ অবস্থায় আইন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে উঠে আসে এ সব কথা।

সিলেটের রাজন ও কুমিল্লার তনু হত্যাকাণ্ডের ঘটনা বলে দেয় মূলধারার গণমাধ্যম অনেক সময় কোনো সংবাদ এড়িয়ে গেলেও ফেসইবুকে আলোচনার কারণে সেটি গণমাধ্যমে স্থান পায়। যার ফলে ফেসইবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হয়ে উঠছে খবরের উৎস।

তবে এসব যোগাযোগ মাধ্যম মানুষকে বিভ্রান্তিমূলক তথ্য ও দেয়—অপপ্রচার করে। অনেক সংঘবদ্ধ চক্র এসব মাধ্যম ব্যবহার করে সন্ত্রাস উস্কে দেয়।

রামুর বৌদ্ধ মন্দির ভাঙচুরসহ পরবর্তী সাম্প্রদায়িক সহিংসতা, যুদ্ধাপরাধীদের বিচার বানচালে সন্ত্রাস এবং বিভিন্ন সময় আরো সহিংসতার ঘটনাও ঘটেছে এ কারণে।

এ সব ঘটনার কারণে সরকার সম্প্রতি তথ্যপ্রযুক্তি আইনের পাশাপাশি, অনলাইন নীতিমালা ও সম্প্রচার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিলেও এসব আইন গণমাধ্যম নিয়ন্ত্রণে ও মুক্ত মতো প্রচারের বাধা বলে সমালোচনা করছেন বিশিষ্টজনেরা।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে আলোচকরা বলেন, গণমাধ্যম অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেঁধে রাখা সম্ভব নয়।

তবে গণমাধ্যমের চেয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তারা বলেন, একে নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

এ সময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করতে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিতের পাশাপাশি স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ