বিজ্ঞান-প্রযুক্তি

পদার্থবিজ্ঞানের বিশেষ পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের ২ বিজ্ঞানী

 বাংলাদেশের ২ বিজ্ঞানী
বাংলাদেশের ২ বিজ্ঞানী

পদার্থবিজ্ঞানের তিন মিলিয়ন ডলারের ব্রেকথ্রু পুরস্কার পাচ্ছে মহাকর্ষ তরঙ্গ টিম। এতে আমাদের দেশের দুই বিজ্ঞানীর নাম রয়েছে। এম এস শাহরিয়ার ও ডি তালুকদার। মানে সেলিম শাহরিয়ার আর দীপঙ্কর তালুকদার।

অসাধারণ বৈজ্ঞানিক আবিস্কারের জন্য বিশেষ এ পুরস্কার পান গবেষকেরা। একটি নির্বাচন কমিটি এই পুরস্কারের জন্য মনোনীত করে।

ব্রেক থ্রু প্রাইজের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ১০০ বছর আগে বিজ্ঞানী আইনস্টাইন যে মহাকর্ষীয় তরঙ্গের কথা বলেছিলেন, তা শনাক্ত করার জন্য বিশেষ এ পুরস্কার পাচ্ছেন লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি বা লাইগোর প্রতিষ্ঠাতা রোনাল্ড ডব্লিউ পি ড্রিভার, কিপ এস থ্রোন, রেইনার ওয়েসিসসহ এই আবিষ্কারের সঙ্গে যুক্ত বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১২ জন বিজ্ঞানী।

তিন মিলিয়ন ডলারের এই পুরস্কারের অর্থ দুই ভাগে ভাগ হবে। লাইগোর প্রতিষ্ঠাতা তিনজন মিলে পাবেন এক মিলিয়ন মার্কিন ডলার আর বাকি ১ হাজার ১২ জন গবেষক মিলে পাবেন বাকি দুই মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের শেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

২০১৩ সালে স্পেশাল ব্রেকথ্রু প্রাইজজয়ী স্টিফেন হকিং বলেন, এ আবিস্কারের বিশাল গুরুত্ব রয়েছে। প্রথমত, এটি আপেক্ষিকতা তত্ত্বের প্রমাণ ও দুই ব্ল্যাকহোলের (কৃষ্ণগহ্বর) মিলনের ফলে সৃষ্ট মহাকর্ষ তরঙ্গের পূর্বাভাস দিতে সক্ষম। দ্বিতীয়ত, নতুন জ্যোতির্বিদ্যার যুগ শুরু হবে যাতে পুরো বিশ্বকে ভিন্ন একটি মাধ্যমে দেখার সুযোগ হবে। লাইগো টিম এ পুরস্কারের দাবি রাখে।

আনন্দবাজার অনলাইনের তথ্য অনুযায়ী, ব্রেকথ্রু প্রাইজজয়ীর তালিকায় থাকা অন্য পাঁচ বাঙালি বিজ্ঞানী হচ্ছেন সোমক রায়চৌধুরী, তরুণ সৌরদীপ, সুকান্ত বসু, আনন্দ সেনগুপ্ত ও সঞ্জিত মিত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ