বিজ্ঞান-প্রযুক্তি

‘ব্লুর’ থ্রিডি প্রযুক্তির উদ্ভাবন করলেন দিনাজপুরের রনি

মোকাররম হোসেন রনি
মোকাররম হোসেন রনি

‘ব্লুর’ থ্রিডি প্রযুক্তির উদ্ভাবন করেছেন দূর শিখনে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিনাজপুরের রনি—এ ধরনের আবিষ্কার শুধু বাংলাদেশেই নয়-এশিয়া মহাদেশে প্রথম।

এ প্রযুক্তির মাধ্যমে প্রয়োজনীয় সহায়ক যন্ত্র যেমন- চশমা, থ্রিডি টেলিভিশন ছাড়াই উপভোগ করা যাবে থ্রিডি ছবি।

আবিস্কারক ও বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আবিষ্কার শুধু বাংলাদেশেই নয়-এশিয়া মহাদেশে প্রথম।

নতুন এ প্রযুক্তিকে পরিপূর্ণ রূপ দিতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি তাদের।

বিশ্বে এখন টুডির প্রযুক্তি শেষপর্যায়ে। টেলিভিশনের মধ্যেই সকলেই দেখতে চায় বাস্তবের মতো ছবি। আর এ ধরনের ছবি দেখার আগ্রহে এগিয়ে চলছে থ্রিডি প্রযুক্তি। বিশ্ব থ্রিডি জগতে পা রেখেছে অনেক আগেই। তবে থ্রিডি ছবি দেখতে ব্যবহার করতে হয় সহায়ক যন্ত্র যেমন থ্রিডি চশমা ও টেলিভিশন। শুধুমাত্র আমেরিকার উদ্ভাবিত নতুন এক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা থ্রিডি ছবিতে সহায়ক যন্ত্রের প্রয়োজন হয় না। যাকে প্রযুক্তির ভাষায় বলা হয় থ্রিডি ব্লুরে।

দূ্র শিখনে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মোকাররম হোসেন রনি উদ্ভাবন করেছে আমেরিকার ব্লুরের মতোই নতুন এক প্রযুক্তি। এতে থ্রিডি টেলিভিশন কিংবা থ্রিডি চশমার দরকার হবে না টুডি টেলিভিশনে দেখা যাবে থ্রিডি ছবি।

দেশের জন্য কিছু করার তাগিদেই তিনি এ প্রযুক্তির উদ্ভাবন করেছেন বাংলাদেশে বসেই বলে জানান রনি।

ডিজিটাল বিশ্বে অন্যান্য দেশ এগিয়ে থাকলেও বাংলাদেশও আর পিছিয়ে থাকবে না—বলেন থ্রিডি ছবির দেখার নতুন প্রযুক্তির বাংলাদেশি আবিস্কারক এ রনি।

বাংলাদেশকে বিশ্বের কাছে এগিয়ে নিতে সন্তানের এ ধরনের উদ্ভাবনে খুশি রনির বাবা ও মা— তাই সন্তান আরো এগিয়ে যাক এ কামনা তাদের।

ব্লুরে প্রযুক্তিতে করা ছবি দেখে দিনাজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক নিমাই কুমার দত্ত বলেন, উন্নত বিশ্বে এ ধরনের কাজ হয়ে থাকলেও বাংলাদেশে এ ধরনের কাজ প্রথম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ