গতবছর থেকে এ পর্যন্ত সন্ত্রাসী কার্যক্রমের প্রচারণা বা হুমকি দেয়ার অভিযোগে ৩ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, প্রতিদিন সন্ত্রাস সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বাতিলের হার ৮০ শতাংশ বেড়েছে।
সেই সঙ্গে এ ধরণের কোনো নজির পাওয়া গেলে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমিয়ে আনা হয়েছে।
টুইটারের এমন পদক্ষেপের প্রশংসা করেছে পর্যবেক্ষক দলগুলো।
অবশ্য এর আগে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট সমর্থকদের অ্যাকাউন্টের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ার কারণে ওয়াশিংটন আর থার্ড পার্টি বিভিন্ন গ্রুপের তোপের মুখে পড়ে টুইটার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: