বিজ্ঞান-প্রযুক্তি

ইয়াহুর ৫০ কোটি অ্যাকাউন্ট হ্যাক

ইয়াহু
ইয়াহু

২০১৪ সালে ইয়াহুর ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছিল হ্যাকাররা— যাকে ইতিহাসের বৃহত্তম সাইবার হ্যাকিং বলছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইয়াহু জানায়, ২০১৪ সালে এসব অ্যাকাউন্টের তথ্য চুরি হয়। হ্যাকাররা অ্যাকাউন্টধারীর নাম, ইমেইল অ্যাড্রেস, টেলিফোন নম্বর, জন্ম তারিখ ও সুরক্ষিত পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হামলা হয়েছে উল্লেখ করে কোম্পানিটি জানায়, গ্রাহকদের ক্রেডিট কার্ডের কোনো তথ্য হ্যাক হয়নি। বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করার কথা জানিয়েছে তারা।

২০১৪ থেকে পাসওয়ার্ড পরিবর্তন করেননি, এমন ব্যবহারকারীকে তা বদলের পরামর্শ দিয়েছে ইয়াহু।

যুক্তরাষ্ট্রের টেলিকম কোম্পানি ভেরাইজোন গত জুলাইয়ে ৪৮০ কোটি ডলারে ইয়াহুকে কিনে নিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ