বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ইয়োশিনোরি ওসুমি

ইয়োশিনোরি ওসুমি
ইয়োশিনোরি ওসুমি

চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেলেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি। সোমবার ২০১৬ সালের নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

১৯৪৫ সালের ৯ ফেব্রুয়ারি জাপানের ফুকুওয়কায় জন্মগ্রহণকারী ওসুমি টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজির প্রফেসর।

নোবেল কমিটি থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, অটোফাজি আবিস্কারের স্বীকৃতি হিসেবে ইয়োশিনোরিকে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে। অটোফাজি হলো শরীরের কোষগত উপাদানের ভাঙন ও তা পুনর্ব্যবহারযোগ্য করার একটি প্রক্রিয়া। বেকারিতে ব্যবহৃত ইস্ট নিয়ে গবেষণা করে ওসুমি দেখিয়েছেন, কী করে কোষ তার নিজের উপাদান হজম করে ফেলে।

নোবেল কমিটির মতে, ঠিক কোন জটিলতার কারণে ক্যান্সার থেকে শুরু করে পারকিনসনসের মতো জটিল রোগ হয়, তা বুঝতে ইয়োশিনোরির গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ