বিজ্ঞান-প্রযুক্তি

রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বিজ্ঞানী
বিজ্ঞানী

আণবিক যন্ত্র বা মলিকুলার মেশিনস নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে এ বছর রসায়নে নোবেল পেলেন ফ্রান্সের বিজ্ঞানী জাঁ পিয়েরে সভেজ, স্কটল্যান্ডের স্যার ফ্রেশার স্টডডার্ট এবং নেদারল্যান্ডসের বার্নাড ফেরিঙ্গা।

বুধবার সুইডেনের স্টকহোমে ‘দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের’ পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, আণবিক যন্ত্র বা মলিকুলার মেশিনসের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় এ ৩ বিজ্ঞানী রসায়নে নোবেল পুরস্কার পাচ্ছেন। এ আণবিক যন্ত্র নিয়ন্ত্রণযোগ্য, ন্যানোমিটার আকৃতির কাঠামো যা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তি ও গতিতে রূপ দিতে পারে।

তাই এ পদ্ধতি ব্যবহার করে রসায়নবিদেরা সুইচ থেকে শুরু করে মোটর পর্যন্ত নানা ধরনের আণবিক যন্ত্র তৈরি করতে পারবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ