স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেনের উৎপাদন ও বিক্রি স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে গ্যালাক্সি নোট সেভেন মোবাইল সেটে আগুন ধরে যাওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নিল দক্ষিণ কোরীয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ বলছে, তারা নোট সেভেনে সম্ভাব্য নতুন একটি ত্রুটির বিষয়ে জানতে পেরেছেন, এখন সেটি খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা চিহ্নিত করার আগ পর্যন্ত নোট সেভেন ব্যবহারকারী সকলকে সেটটির ব্যবহার বন্ধ করে, স্যামসাং এর কাছ থেকে দাম ফেরত নেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
অথবা চাইলে স্যামসাংয়ের অন্যকোনো ফোন বদলে নিতে পারেন গ্রাহক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: