বিজ্ঞান-প্রযুক্তি

মোবাইল ফোন নম্বর স্পুফিং-মাস্কিংদের ধরতে মাঠে সরকার

তারানা হালিম
তারানা হালিম

ইন্টারনেটের মাধ্যমে স্পুফিং বা মাস্কিংয়ের মাধ্যমে মোবাইল ফোনে কল করে গ্রাহকদের সঙ্গে প্রতারণাকারীদের ধরতে মাঠে নামছে সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহার করে ভুঁয়া কল করে একটি চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে। এর সঙ্গে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কোনও সম্পর্ক নেই।

স্পুফিং বা মাস্কিং— মোবাইল ফোনে প্রতারণার নতুন নাম। ইন্টারনেটের মাধ্যমে অন্যের ফোন নম্বর ব্যবহার করে চাঁদাবাজি, হুমকি বা প্রতারণা করা।

সম্প্রতি এ পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের হয়রানি করছে একটি অসাধু চক্র। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এমন তথ্য দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, বায়োমেট্রিক পদ্ধতির কারণে মোবাইল ভিত্তিক অপরাধ কমলেও সম্প্রতি ইন্টারনেটের মাধ্যমে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের প্রতারিত করছে একটি চক্র।

পরিচিত কিংবা অপরিচিত নম্বর থেকে ফোন এলে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে লেনদেন করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে তারানা হালিম বলেন, এ বিষয়ে খোঁজ চলছে।

এ সমস্যার তাৎক্ষনিক সমাধানে গ্রাহকদের সচেতন হতে তাগিদ দেন প্রতিমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ