আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সংস্থা-আইটিইউ এর 'রিকগনিশন অফ এক্সিলেন্স' পুরস্কার পেয়েছে বাংলাদেশের 'বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প'।
বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে 'আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড-২০১৬' পুরস্কার তুলে দেন আইটিইউ মহাসচিব হাওলিন ঝাও।
উদ্ভাবনী আইসিটি সেবার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে জানান তারানা হালিম।
১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত 'আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড-২০১৬' এ বাংলাদেশের নিজস্ব স্টল ছিল, যেখানে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের রেপ্লিকা ছিল।
আগামী ২০১৮ সালের এপ্রিল নাগাদ বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রমে আসার কথা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: