বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্ব জলবায়ু সম্মেলন: প্রত্যাশা-প্রাপ্তিতে অনেক ফারাক

 বিশ্ব জলবায়ু সম্মেলন: প্রত্যাশা-প্রাপ্তিতে অনেক ফারাক
বিশ্ব জলবায়ু সম্মেলন: প্রত্যাশা-প্রাপ্তিতে অনেক ফারাক

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি টুতে প্রত্যাশা আর প্রাপ্তিতে অনেক ফারাক রয়েই গেছে—এ পর্যন্ত আলোচনায় উন্নত বিশ্বের কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার এবং অভিযোজনের মত মূল দুটি বিষয়ে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা।

গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে অনুদান প্রাপ্তির ক্ষেত্রেও কোনো অগ্রগতি নেই-কপ টোয়েন্টি টুতে। তবে এর জন্য বাংলাদেশের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন দক্ষতারও ঘাটতি আছে বলেও তারা মনে করছেন।

মরোক্কোর মারাকেশে বিশ্ব জলবায়ু সম্মেলনের ২২তম আসরের মুল বিষয় ছিল প্যারিস চুক্তি বাস্তবায়নের রুপরেখা তৈরি করা। কিন্তু সম্মেলন শেষ হয়ে আসলেও এখন পর্যন্ত উন্নত দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রুপরেখা দেয়নি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অনুদানের দাবিও শুধু দাবিই রয়ে গেছে।

তাই এ সম্মেলন থেকে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুরোর দাবি এবং প্রাপ্তির মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে মনে করেন বাংলাদেশ সমন্বয় ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন টিমের সদস্য ড. কাজী খলিকুজ্জামান।

ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার জন্য যে গ্রিন ক্লাইমেট ফান্ড-জিসিএফ গঠন করা হয়েছে তা থেকে সহায়তা পাওয়ার কঠিন শর্ত একটুও শিথিল হয়নি।

তবে এ ব্যাপারে দুর্বলতা আছে বাংলাদেশরও। জিসিএফ থেকে অর্থ প্রাপ্তির জন্য, বাংলাদেশ পারছে না সুনির্দিষ্ট কোনো প্রকল্প প্রণয়ন করতে। বাস্তবায়ন সক্ষমতার ঘাটতিও চিরায়ত।

ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডের বাস্তবানয়ন চিত্র থেকেই অদক্ষতার বিষয়টি স্পস্ট। ২০১১ সালে গঠন করা এ ফান্ড থেকে ৫ বছরে প্রায় ২০ কোটি ডলার ব্যয় করার শর্ত ছিল। কিন্তু বাস্তবায়ন হয়েছে ৯ কোটিরও কম। ৫ বছর শেষে তাই তহবিল ফেরত নিয়েছে দাতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ