কার্যক্রম শুরুর তিন দিনের মাথায় অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা ‘উবার’ এর কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (বিআরটিএ)।
শুক্রবার দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন ভিত্তিক ট্রাক্সি সার্ভিস ‘উবার’ সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে যা মোটরযান আইন ও বিধির পরিপন্থী।
এ কার্যক্রম থেকে ‘উবার’ সংশ্লিষ্টদের বিরত থাকতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেছে বিআরটিএ।
বাংলাদেশে ট্যাক্সিক্যাব সেবা নিতে হয় ‘ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০’ অনুযায়ী। বিআরটিএ'র মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিয়ে ‘উবার’ এর এ ধরনের কোনো অনুমোদন নেই।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: