বিজ্ঞান-প্রযুক্তি

পৃথিবীর সমান আকৃতির ৭টি গ্রহ আবিষ্কার

গ্রহ আবিষ্কার
গ্রহ আবিষ্কার

সৌরজগতের বাইরে একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান পৃথিবীর সমান আকৃতির ৭টি গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বুধবার জার্নাল ন্যাচার নতুন এসব গ্রহ আবিষ্কারের খবর প্রকাশ করে। নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ও বেশ কয়েকটি ভূ-ভিত্তিক পর্যালোচক সংস্থা এসব গ্রহের সন্ধান পেয়েছে।

পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে ঘিরে গ্রহগুলোর সন্ধানকে অভূতপূর্ব হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

জ্যোতির্বাজ্ঞানীরা সৌরজগতে পৃথিবী আকৃতির সাতটি গ্রহের সন্ধান পেয়েছেন। একটি নক্ষত্রকে ঘিরে এই সাতটি গ্রহ ঘূরছে। বিজ্ঞানীরা এসব গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা করছেন।

বিজ্ঞানীদের নতুন এই আবিষ্কার বুধবার জার্নাল ন্যাচারে প্রকাশিত হয়। পাশাপাশি ওয়াশিংটনে নাসার সদরদপ্তরে সংবাদ সম্মেলনেও এই ঘোষণা দেওয়া হয়।

নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ ও বেশ কয়েকটি ভূমিভিত্তিক পর্যালোচক সংস্থা এসব গ্রহের সন্ধান পেয়েছেন। পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে ঘিরে গ্রহগুলোর সন্ধানকে বিরল হিসেবে দেখছেন বিজ্ঞানীরা।

তাদের মতে, ৭টি গ্রহপৃষ্ঠে তরল পানির স্তর থাকতে পারে তবে এর মধ্যে ৩টি গ্রহ বসবাস উপযোগী হতে পারে।

গবেষণায় নেতৃত্বদানকারী বেলজিয়ামের লিজ ইউনিভার্সিটির জ্যোতির্বিদ মাইকেল গালোন বলেন, গ্রহগুলো একে অপরের অনেক কাছাকাছি এবং নক্ষত্রের খুব কাছে, যা বৃহস্পতি গ্রহের চারপাশে চাঁদের কথা মনে করিয়ে দেয়।

বিজ্ঞানীরা অতি শীতল ও ক্ষুদ্রাকৃতির নক্ষত্রটির নাম দিয়েছেন ট্র্যাপিস্ট-ওয়ান। এ নক্ষত্রের ই,এফ,ওজি নামে ৩টি গ্রহ বাসযোগ্য এবং সেগুলোতে মহাসাগরও থাকতে পারে।

টেলিস্কোপের সাহায্যে এসব গ্রহের বায়ুমণ্ডলীয় পরিস্থিতি গবেষণা করা যাবে বলেও জানান জ্যোতির্বাজ্ঞানীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ