বিজ্ঞান-প্রযুক্তি

‘ভুয়া আইডি’ বন্ধে ফেইসবুকের সঙ্গে সমঝোতা: তারানা

তারানা হালিম
তারানা হালিম

‘ভুয়া আইডি’ বন্ধে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম বলেন, সম্প্রতি সিঙ্গাপুরে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ফেইসবুকে যতো ভুয়া পেজ বা আইডি রয়েছে সেগুলোর ইউআরএল পাঠানোর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে ফেইসবুক কর্তৃপক্ষ।

তিনি বলেন, জাতীয় সংসদের সব সদস্যের ফেইসবুক পেজ ভেরিফাইড করে দেবে ফেইসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ফেইসবুক কর্তৃপক্ষ আলোচনার আগ্রহ দেখিয়েছে।

এ বিষয়ে যতো দ্রুত সম্ভব বৈঠকের আয়োজন করা হবে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এ সময় নারীর প্রতি সহিংসতা ও জঙ্গিবাদ বিষয়ে পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আসামে ৩০ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ

১৫ জুন থেকে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

পাসওয়ার্ড মনে রাখার উপায়

গুগলকে টেক্কা দিতে আসছে নতুন সার্চ ইঞ্জিন

যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক

সরকারি সফরে নিউইয়র্কে পলক

গুগলে ডাক পেলেন এক বাংলাদেশী শিক্ষার্থী

রাজধানীতে ফাইভ-জি’র (5G) নিলাম আজ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ