ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আগামী ৫ মে দক্ষিণ এশিয়া উপগ্রহ উৎক্ষেপণ করবে। যোগাযোগ ও দুর্যোগ মোকাবেলায় পাকিস্তান বাদে দক্ষিণ এশিয়ার দেশগুলো এ স্যাটেলাইটের সুবিধা পাবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এএস কিরণ কুমার।
পাকিস্তান এই প্রকল্পে যুক্ত হতে অনিচ্ছা প্রকাশ করায় এ উপগ্রহ থেকে তারা কোনো সুবিধা পাবে না। মে মাসের প্রথম সপ্তাহেই একে কক্ষপথে উৎক্ষেপণ করা হবে বলে জানান কিরণ কুমার।
২০১৪ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক শীর্ষ সম্মেলনে স্যাটেলাইটির ঘোষণা আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটিকে তার দেশের তরফ থেকে প্রতিবেশী দেশগুলোর জন্য উপহার হিসেবে ঘোষণা করেন।
সম্মেলনে এর নাম রাখা হয়েছিল সার্ক স্যাটেলাইট। পরে এর নাম বদলে করা হয় দক্ষিণ এশিয়া উপগ্রহ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: